Header Ads

একটি সৃজনশীল প্রশ্নে ৮.৫/৯ মার্ক★★ পাওয়ার জন্য কিছু টেকনিক★

একটি সৃজনশীল প্রশ্নে ৮.৫/৯ মার্ক পাওয়ার জন্য কিছু টেকনিক ফলো
করতে পারো


১)যেহেতু ১১টা সৃজনশীল এর মধ্যে ৭টা মাত্র সৃজনশীল লিখতে হবে তাই হাতে অনেক অপসন থাকবে তাই যে চারটা ভালো পারবা সেই চারটা উত্তর করবা

২) সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর দুটিতে বানিয়ে লেখার কোন সুযোগ নেই তাই প্রশ্নে ঠিক যা চাইবে তাই লিখবা এখানে তুমি কয় লাইন লিখলা তার উপর কিন্তু নম্বর দেবে না তুমি কি লিখলা সেটার উপর নম্বর দেবে।

৩)একটি সৃজনশীল এ নম্বর পাওয়ার ক্ষেত্রে ক ও খ নম্বরের গুরুত্ব অপরিসীম কেননা একজন শিক্ষক সৃজনশীল দেখার ক্ষেত্রে ক ও খ নম্বরে কি লিখছে সেটার উপর নির্ভর করে নম্বর দেয়।
) হাতের লেখা ভালো হলে সৃজনশীল এ সর্বোচ্চ নম্বর তোলা সম্ভব। তাই সৃজনশীল লেখার ক্ষেত্রে হাতে লেখার ওপর জোর দিবা। তবে হ্যাঁ সময় এর দিকে খেয়াল রেখোএমন যেন না হয় একটা সৃজনশীল লিখতে গিয়ে ৩০/৩৫ মিনিট লেগে গেলো।
৪)একটি সৃজনশীল লেখার ক্ষেত্রে ক ও খ নম্বর ১/১.৫ পৃষ্ঠা, গ নম্বর ২/২.৫ পৃষ্ঠা আর ঘ নম্বর ৩/৩.৫ পৃষ্ঠা লিখতে পারো তবে হ্যাঁ প্রথম দুটি সৃজনশীল ৫০ মিনিটের মধ্যে শেষ করে ফেলবা।
৫)প্রতি পৃষ্ঠা পরপর লেখার নিচে P.T.O লিখতে পারো।
  এর জন্য তুমি একষ্ট্রা কোন নম্বর না পেলেও এটা খাতার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং শিক্ষকের অর্থাৎ যিনি খাতা দেখবেন তার দৃষ্টি আকর্ষণ করবে।

৬) শেষকথা পরীক্ষা কেন্দ্র অবশ্যই হাতে ঘড়ি নিয়ে যাবা।সময় এর দিকে খেয়াল রেখে কাজ করবা এমন যেন না হয় সময়ের জন্য কোন প্রশ্ন রয়ে গেল।
 সম্পূর্ণ লিখে আসতে হবে।

৭) নিজের উপর কনফিডেন্স রেখে লেখা শুরু করবা তাহলে দেখবা সবকিছুই ভালো হচ্ছে।

ধন্যবাদ সবাইকে ❤️

শুভকামনা রইল সবার জন্য ❤️

No comments

Powered by Blogger.